মানবাজার ১: বারমেস্যা গ্রামে জোড়ের জলাশয় থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ
জোড় খালের জলাশয় থেকে উদ্ধার হলো এক মহিলার মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।রবিবার আনুমানিক বেলা ১২ টা নাগাদ ঘটনাটি ঘটে মানবাজার-১ নং ব্লকের বারমেস্যা রামনগর অঞ্চলের বারমেস্যা গ্রামের একটি জোড় খালের মধ্যে।স্থানীয়রা ওই মহিলার দেহ ভাসতে দেখে।মহিলার নাম শুভঙ্করী রায়।পরবর্তীকালে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে।পুলিশ জানিয়েছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।