নিতুড়িয়া: নিতুড়িয়াতে ক্ষেত বাঁচাও অভিযান নিয়ে দুই দিবসীয় কৃষক প্রশিক্ষণ ও সচেতনতা শিবির আয়োজিত হল নিতুড়িয়া কৃষক বাজারে
দিনে দিনে রাসায়নিক সার কীটনাশক প্রয়োগের ফলে চাষযোগ্য জমির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে।তাই অভিনব একটি সচেতনতামূলক কৃষক প্রশিক্ষণ শিবিরের মধ্য দিয়ে ক্ষেত বাঁচাও অভিযান নাম দিয়ে নিতুড়িয়া ব্লকের 25জন চাষীকে দুদিন ধরে প্রশিক্ষণ দিয়ে সচেতনত করল নিতুড়িয়া ব্লক কৃষি দফতর।সোমবার ও মঙ্গলবার দুদিন ধরে নিতুড়িয়ার কৃষক বাজারে এই কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল নিতুড়িয়া ব্লকের কৃষি দফতর।