মানবাজার ১: ভাদু ভাসান উপলক্ষে মানবাজারের দুয়ারসিনি নদী ঘাটে জমলো মেলা
নিয়ম ঋতী মেনে বিশ্বকর্মা পূজার পরের দিন ভাদু ভাসান সম্পন্ন হলো দুয়াসিনি কংসাবতী নদী ঘাটে। শনিবার ভাদু ভাসান উপলক্ষে বিশাল মেলা বসে দুয়াসিনি ব্রিজের দুইপাশে।এরপর ওই এলাকা সংলগ্ন বিভিন্ন গ্রাম থেকে মহিলারা মাথায় করে ভাদু নিয়ে এসে,ভাদু গানের মাধ্যমে নদীতে ভাদুকে ভাসান দেন। শনিবার বিকেল ৫ টা থেকে ভাসান শুরু হয়।