রঘুনাথপুর ২: চেলিয়ামাতে জনকল্যাণ শিবিরে আয়ুসমান ভারতের কাউন্টারে লম্বা লাইন,জনসাধারণের উদ্যোশে BDOর বার্তা
সারা রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামাতে ১৫ই জুন সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের জনকল্যান শিবির। এই শিবির আগামীকাল ১৭জুন পর্যন্ত চলবে।সাধারণ মানুষের মধ্যে সরকারী পরিষেবা পৌঁছে দিতেই এই শিবিরের আয়োজন করা হয়েছে।রঘুনাথপুর ২ব্লকের চেলিয়ামা BDO অফিস চত্বরে এই শিবিরের ফিতে কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন এলাকার তথা রঘুনাথপুর 2নম্বর ব্লকের বাসিন্দা রাজ্যের প্রতিমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি।