নিতুড়িয়া: অবৈধ মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে নিতুড়িয়াতে আবগারি দফতরের অভিযান,৪০লিটার মদ ও ৪২০লিটার তরল বাজেয়াপ্ত করল
পুরুলিয়ার নিতুড়িয়া সার্কেলের আবগারি দফতর অবৈধ ভাবে মদ তৈরি ও বিক্রি করার বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে নিতুড়িয়া থানা এলাকায়।শনিবার নিতুড়িয়া থানার কচবেল, তেন্টুলডাঙ্গা, পাহাড়গোড়া, শিউলিবাড়ি সহ বিভিন্ন গ্রামে গ্রামে অভিযান চালিয়ে ৪০লিটার অবৈধ মদ ও ও মদ তৈরির উপকরণ ৪২০ লিটার তরল বাজেয়াপ্ত করে প্রচুর অবৈধ মদ তৈরির উপকরণ নষ্ট করল।