রায়গঞ্জ: বিধানসভা নির্বাচনে SUCI প্রার্থী মাধবীলতা পালের কর্ণজোড়ায় প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা, জয়ের ব্যাপারে আশাবাদী
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে SUCI প্রার্থী মাধবীলতা পাল সোমবার কর্ণজোরায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে মিছিল করে জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং জানান, SUCI সারা বছর সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে চলেছে।তিনি বলেন, নারীর সুরক্ষা নিশ্চিত করা, বেকার সমস্যার সমাধান এবং শ্রমনির্ভর শিল্প গড়ে তোলা তাঁদের প্রধান অগ্রাধিকার।