বরাবাজার: স্বচ্ছ ভারত মিশনের প্রচারে হেরবনায় জনসচেতনতার পদযাত্রায় উপস্থিত বিধায়ক
পুরুলিয়া জেলা প্রশাসন ও বড়বাজার ব্লক প্রশাসনের উদ্যোগে বরাবাজার ব্লকের অন্তর্গত হেরবনা গ্রামে আয়োজিত হল স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের প্রচারে একটা বর্ণাঢ্য পদযাত্রা। বুধবার বিকেলে এই পদযাত্রায় পথে হাঁটলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক লবসেন বাসকে, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বরাবাজার, ভারতীয় জনতা ওবিসি মোর্চার রাজ্য কমিটির সদস্য অক্ষয় কুমার মাহাতো সহ গ্রামের মানুষ এবং বিজেপির কর্মী সমর্থকরা