মানবাজার ১: চল্লা গ্রামে নিজের বাড়ি থেকে এক ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়
নিজের বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মানবাজার থানা এলাকায়।বুধবার রাত্রি ১০ টা নাগাদ জানা যায় মানবাজার থানার অন্তর্ভুক্ত চল্লা গ্রামের বাসিন্দা তনু ভূমিজকে পরিবারের লোকজন তার বাড়িতে গলায় শাড়ির ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়।পরবর্তীকালে তাকে উদ্ধার করে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। দেহটি আগামীকাল ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।