রঘুনাথপুর ২: তুলসীবাড়ীতে সেতু নির্মাণের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে কালো পতাকা নিয়ে গ্রামবাসীদের মিছিল
আগে ব্রিজ ,পরে ভোট। এই দাবিতে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুলসীবাড়ী গ্রামের বাসিন্দারা রবিবার সেতু নির্মাণের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে তুলসিবাড়ি গ্রামে কালো পতাকা নিয়ে মিছিল করে আগত বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়ে প্রতিবাদ জানাল। তুলসীবাড়ী থেকে ব্লক সদর চেলিয়ামা যাওয়ার জন্য রাস্তার উপর কাঞ্জীহারা জোড়ে দীর্ঘ দিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তুলসীবাড়ী সহ একাধিক গ্রামের বাসিন্দারা।