রায়গঞ্জ: অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে টাউন ক্লাবে চলা বেবি ফুটবল লিগের চ্যাম্পিয়ন শিলিগুড়ি বিবাদী ফুটবল একাডেমি
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে চলা বেবি ফুটবল লিগের সমাপ্তি হলো রবিবার। এই লিগে একটিও ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হলো শিলিগুড়ি বিবাদি ফুটবল একাডেমি। আন্ডার নাইন রানার্স আপ হয়েছে ইসলামপুর ও আন্ডার ১২ রানার্স দল রায়গঞ্জ। প্রায় দেড় মাস সময় ধরে চলা এই ফুটবল লিগে অংশ নিয়েছিল মোট ১৬টি দল। আন্ডার নাইন ও আন্ডার ১২ লিগে আটটি কর দল অংশ গ্রহণ করে।