পুরোহিতের বৈদিক মন্ত্র ও ঢাকের তালে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর শহরের ১১ নম্বর ওয়ার্ডে খুঁটি পূজার মধ্য দিয়ে সরাই হাট বিপ্লবী ক্লাবের ৪৮ তম শ্যামা পূজার প্রস্তুতি শুরু হল। বুধবার দুপুর ১২.৩০ নাগাদ গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্রের হাত দিয়ে খুঁটি পূজার শুভ সূচনা করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার শ্যামা পুজো গুলোর মধ্যে সরাই হাট বিপ্লবী ক্লাবের শ্যামা পূজা অন্যতম স্থান অধিকার করে আসছে দীর্ঘদিন ধরে। এই বছর ময়ূরের আদলে তৈরি হতে যাচ্ছে স