বান্দোয়ান: বান্দোয়ান-ঝাড়খন্ড সীমান্তে বাইক দুর্ঘটনায় কাটা পড়লো এক বাইক আরোহীর পা, আহত আরো দুজন
ভয়াবহ বাইক দুর্ঘটনা। শরীর থেকে কেটে ছিটকে পড়ল পা। ঘটনায় গুরুতর যখম তিন। বুধবার আনুমানিক বেলা ১০ টা নাগাদ জানা যায় দুর্ঘটনাটি ভোররাত নাগাদ ঘটে বান্দোয়ান-গালুডি রাজ্য সড়কের ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকায়। ঘটনার খবর পেয়ে খুব তৎপরতার সাথে বান্দোয়ান থানার পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় জামশেদপুরের এক হাসপাতালে। জানা গেছে আহতদের দুজন ঝাড়খণ্ডের গালুডি থানার ভুরুডাঙ্গা গ্রামের বাসিন্দা আরেকজন বান্দোয়ানের ঘাঁটিহুলি গ্রামের বাসিন্দা।