রায়গঞ্জ: ক্ষিদে মেটাতে দিদিকে ডাক, আর তারপরই মর্মান্তিক দৃশ্য—রায়গঞ্জে নাবালিকার ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য
রায়গঞ্জের দক্ষিণ মৌজগাও এলাকায় নাবালিকা সুমি বর্মনের (১৫) ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, সোমবার দুপুরে ক্ষিদে পেয়ে ভাই দিদিকে ডাকতে গেলে সাড়া না মেলায় ঘরে ঢুকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখে। দ্রুত পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। মঙ্গলবার পুলিশ দেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তে পাঠায়। কেন এই আত্মঘাতী সিদ্ধান্ত, তা নিয়ে ধন্দে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।