বরাবাজার: বরাবাজারের হুডুমদা গ্রামে বড়সড় দুর্ঘটনা, চিমনি ভেঙে আহত ৪ শ্রমিক
বরাবাজারে নির্মীয়মাণ ইটভাটার চিমনি ভেঙে আহত চার শ্রমিক। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ, বরাবাজার থানার হুডুমদা গ্রামে। জানা গিয়েছে, একটি নতুন ইটভাটার চিমনি নির্মাণের কাজ প্রায় শেষের দিকে ছিল। সেই সময় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা চিমনিটি। এর জেরে আহত হন মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার বাসিন্দা রাফিউল মণ্ডল, সাবির মণ্ডল, মুরশেলিম মণ্ডল এবং অম্বর আনসারি। খবর পেয়ে গ্রামীণ পুলিশকর্মী বিরিঞ্চি পদ মাহাতো স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় আহত