শহরের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরে ভিডিও বার্তা প্রকাশ করলেন কৃষ্ণনগর পৌরসভা-র পৌর প্রশাসক। ওই ভিডিও বার্তায় তিনি গত কয়েক মাসের পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, পরিকাঠামোগত উন্নতি এবং নাগরিক পরিষেবার প্রসারের খতিয়ান বিস্তারিতভাবে তুলে ধরেন। ভিডিও বার্তায় পৌর প্রশাসক জানান, শহরের একাধিক ওয়ার্ডে রাস্তাঘাট সংস্কার, নতুন ড্রেন নির্মাণ, পানীয় জলের লাইনের সম্প্রসারণ এবং নিয়মিত সাফাই ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে।