পুরুলিয়া ১: নিজের বুথে ভোটাধিকার প্রয়োগ করলেন শান্তিরাম মাহাতো
শান্তিপূর্ণভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বলরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ তিনি গাড়া ফুসরো ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে নিজের নির্দিষ্ট বুথে উপস্থিত হন। সেখানে লাইনে দাঁড়িয়ে সাধারণ ভোটারদের মতোই নিজের ভোটটি দেন তিনি। ভোটদান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রার্থী জানান, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে তিনি খুশি।