বাঘমুণ্ডী: রেলা কুড়রা এলাকায় পস্তু জমি নষ্ট করা হলো আবগারি ও বাঘমুন্ডি থানার যৌথ উদ্যোগে
রেলা কুড়রা এলাকায় পস্তু জমি নষ্ট করা হলো আবগারি ও বাঘমুন্ডি থানার যৌথ উদ্যোগে। শুক্রবার দুপুর বারোটা নাগাদ পুলিশ সূত্রে জানা যায়। বিশেষ সূত্র মারফত খবর পেয়ে বাঘমুন্ডি থানার রেলা কুড়রা এলাকায় আবগারি ও বাঘমুন্ডি থানা পুলিশের যৌথ উদ্যোগে কয়েক বিঘা জমির উপর প্রস্তু চাষ নষ্ট করে দেওয়া হলো। মূলত ট্রাক্টর এর মাধ্যমে হাল চালিয়ে নষ্ট করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ধরনের অভিযান আগামী দিনে চলবে বলে পুলিশ সূত্রে জানা যায়।