নিখোঁজ ৩ স্কুলপড়ুয়াকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল বাঘমুণ্ডি থানার পুলিশ
মানভূম বার্তা ডিজিটাল ডেস্ক, ঝালদা:
নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৎপরতার সাথে তিন স্কুলপড়ুয়াকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল বাঘমুণ্ডি থানার পুলিশ।
🔹 ঘটনাক্রম:
বাঘমুণ্ডি থানার একড়া গ্রাম পঞ্চায়েতের কুদনা গ্রামের বাসিন্দা সমিত মুড়া (১২), সঞ্জয় মুড়া (১২) ও ধনঞ্জয় মুড়া (১৫) বুধবার বিকেল চারটে নাগাদ সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়।
সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বাঘমুণ্ডি থানার দ্বারস্থ হন।
পুলিশ সারারাত জোরদার তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার ভোরে অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম এলাকা থেকে অক্ষত অবস্থায় তিন কিশোরকে উদ্ধার করে।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।