প্রধান সড়কে ধস |
মিরিক-শিলিগুড়ি প্রধান সড়কে ধস।
#dhas #mirik #Siliguri
ঘটনার পর রাস্তার দুই প্রান্তে গাড়ির সারি তৈরি হয়। স্থানীয় চালক ও বাসিন্দারা দ্রুত উদ্যোগ নিয়ে গাছ সরানোর কাজ শুরু করেন। বর্তমানে রাস্তা পরিষ্কারের কাজ চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
শিলিগুড়ি থেকে মিরিক প্রধান সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত |
গয়া বাড়ি জঙ্গলে ভূমিধসের জেরে একটি বড় গাছ মিরিক-শিলিগুড়ি সড়কের ওপর ভেঙে পড়ায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে চালকদের সতর্কতার সঙ্গে ওই এলাকা দিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তা সম্পূর্ণ পরিষ্কার না হওয়া পর্যন্ত কিছুটা যানজট ও বিলম্ব হতে পারে।