আগামী দু’বছর বাংলায় কোনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুমোদন নয়। এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মুখোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। রাজ্যের পালাবদলের পরে বিজেপি সরকার শিক্ষাক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে। রাজ্যে জাতীয় শিক্ষা নীতি শীঘ্রই চালু হচ্ছে বলে খবর। তার আগে রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ-সহ শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মুখোপাধ্যায়।
#westbengnews24 #SukantaMajumder #BreakingNews