বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে বাংলার ৯ মৎস্যজীবী প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ ৬ জন। ৭ দিন নিখোঁজ থাকার পর পুর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে রওনা দেওয়া ট্রলার দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে উদ্ধার হয় রবিবার। এই ঘটনায় এবার শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছে।
সোমবার এক্স হ্যান্ডেলে এই ট্রলারডুবির বিষয়ে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় ট্রলারডুবির ঘটনায় প্রাণহানির বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” তিনি আরও জানিয়েছেন, “প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।” ট্রলারডুবি ও মৃতদেহ উদ্ধারের ঘটনা শুনে দ্রুত পদক্ষেপের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
#westbengalnews24 #NewsUpdate #NarendraModi