Public App Logo
Jansamasya
News
Bjp
National
Police
Bihar
बिहार
कांग्रेस
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
यूपी
Uttarpradesh
Haryana
Cricket
Uttarakhand
Sambalpur
Crimenews
Karnataka
Aap
Kota

সিঙ্গুরে হতে চলেছে আলুর করিডর - খুশি সিঙ্গুরের মানুষ এবার হয়তো সিঙ্গুর নতুন সাজে সাজবে। হুগলীর সিঙ্গুরকে একরকম ধ্বংস করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের মধ্যে তা নিয়ে ক্ষোভ তীব্র। এবার নতুন সরকার একটা নতুন পথ দেখাতে চলেছে। বাংলায় আলু চাষের প্রাণকেন্দ্রই হল হুগলির সিঙ্গুর। পূর্বতন সরকার আলু রপ্তানি বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েন কৃষকরা। আলু চাষ হলেও ক্ষতির মুখই দেখেছিলেন তাঁরা। তবে পালাবদলের পর ক্রমশ বদলাচ্ছে বাংলার ছবি। এবার আলুচাষিদের পাশে দাঁড়িয়ে সিঙ্গুরে ‘আলু করিডর’ তৈরির ভাবনাচিন্তা চলছে। তাতেই আশার আলো দেখছেন কৃষকরা। কলকাতা থেকে ৩৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত হুগলির সিঙ্গুর। ভৌগোলিক অবস্থানে জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, রাজ্য সড়ক ও রেলপথ ঘিরে রয়েছে সিঙ্গুর।তারকেশ্বর, হরিপাল, পাণ্ডুয়া, বলাগড়-সহ বিস্তীর্ণ এলাকার মানুষ আলু চাষ করে জীবনধারণ করেন। বিশেষত সিঙ্গুরের বাসিন্দারা আর্থিক দিক থেকে আলুর উপরেই নির্ভরশীল। চাষ করা আলু রপ্তানির মাধ্যমে আয় করেন তাঁরা। বিগত কয়েক বছর আলু চাষ হয়েছে যথেষ্ট। তবে আলু রপ্তানি বন্ধ করে দেয় পূর্বতন সরকার। তার ফলে বিপাকে পড়েন কৃষকরা। বর্তমান সরকার আলু চাষিদের মুখে হাসি ফোটাতে সিঙ্গুরকে ‘আলু করিডর’ করার চিন্তাভাবনা শুরু করেছে। তার ফলে খুশি সিঙ্গুরের কৃষক থেকে আলু ব্যবসায়ীরা। স্থানীয় কৃষক অনন্ত সামন্ত বলেন, “খুবই ভালো উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আগের সরকার আমাদের জন্য কিছুই করেনি। আমরা সকলেই উপকৃত হব। আমাদের অর্থনৈতিক উন্নতি হবে।” কৃষক প্রহ্লাদ মণ্ডল বলেন, “অতিরিক্ত আলু চাষ করে যে ক্ষতির মুখোমুখি হতে হয় কৃষকদের, তা হতে হবে না। তাতে আমরা উপকৃতই হব।” সিঙ্গুরের বিধায়ক অরূপকুমার দাস বলেন, “হুগলির আলুর গুণগত মান সকলের জানা। সিঙ্গুর হল তার প্রাণ কেন্দ্রবিন্দু। ভৌগোলিক অবস্থান অত্যন্ত ভালো। তাই এই ধরনের ভাবনা করা হচ্ছে। সে কারণেই অ্যাগ্রো ইন্ডাস্ট্রি তৈরির কথা ভাবা হচ্ছে। না হলে আলু নষ্ট হয়ে কৃষকদের ক্ষতি হবে। বিগত সরকার আলু রপ্তানি বন্ধ করে বিপাকে ফেলেছিল চাষিদের। এবার আর সেসব হবে না।” কবে তৈরি হবে ‘আলু করিডর’, সে স্বপ্নেই আপাতত বুঁদ কৃষকরা।

MORE NEWS

রেড রোডে যোগা। মোদির হাতে সংস্কৃতি পুনরপ্রতিষ্টা। সাংবাদিকদের মুখোমুখি অধীর চৌধুরী

রেড রোডে যোগা। মোদির হাতে সংস্কৃতি পুনরপ্রতিষ্টা। সাংবাদিকদের মুখোমুখি অধীর চৌধুরী

Beldanga 1, Murshidabad | Jun 21, 2026

গত সরকারে প্রচুর ঋণ এই পরিস্থিতিতে নতুন সকারের বাজেট। কি প্রতাশ্যা, কতটা চ্যালেঞ্জিং হবে বিজেপির কাছে? জনমুখী নাকি সংস্কারমূলক বাজেট? জনমুখী প্রকল্পে বরাদ্দ বাড়বে? গুরুত্ব বাড়বে শিক্ষা-স্বাস্থ্যে? DA নিয়ে বড় ঘোষণা থাকবে বাজেটে?
কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের জন্য কী ঘোষণা?

গত সরকারে প্রচুর ঋণ এই পরিস্থিতিতে নতুন সকারের বাজেট। কি প্রতাশ্যা, কতটা চ্যালেঞ্জিং হবে বিজেপির কাছে? জনমুখী নাকি সংস্কারমূলক বাজেট? জনমুখী প্রকল্পে বরাদ্দ বাড়বে? গুরুত্ব বাড়বে শিক্ষা-স্বাস্থ্যে? DA নিয়ে বড় ঘোষণা থাকবে বাজেটে? কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের জন্য কী ঘোষণা?

Beldanga 1, Murshidabad | Jun 21, 2026

🚨 কলকাতা বিমানবন্দরে উত্তেজনা! অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ

দিল্লি থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফেরার আগেই বিমানবন্দরে ভিড় জমায় তৃণমূল কর্মী-সমর্থকরা।

অভিযোগ, সেই সময় একটি গাড়িতে করে আসা এক ব্যক্তির হাতে ডিম ও ডিমভর্তি ট্রে দেখে তাঁকে বিজেপি কর্মী বলে চিহ্নিত করেন তৃণমূল কর্মীরা। এরপর তাঁর কাছ থেকে ডিম কেড়ে নিয়ে কলকাতা বিমানবন্দরের ৩ নম্বর গেটের সামনে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

খবর পেয়ে বিমানবন্দর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই যুবককে নিরাপদে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।

👉 এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

আপনার মতামত কী? কমেন্টে জানান।

#কলকাতা #বিমানবন্দর #অভিষেকবন্দ্যোপাধ্যায় #তৃণমূল #বিজেপি #WestBengal #BreakingNews #BartabahiNews

🚨 কলকাতা বিমানবন্দরে উত্তেজনা! অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ দিল্লি থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফেরার আগেই বিমানবন্দরে ভিড় জমায় তৃণমূল কর্মী-সমর্থকরা। অভিযোগ, সেই সময় একটি গাড়িতে করে আসা এক ব্যক্তির হাতে ডিম ও ডিমভর্তি ট্রে দেখে তাঁকে বিজেপি কর্মী বলে চিহ্নিত করেন তৃণমূল কর্মীরা। এরপর তাঁর কাছ থেকে ডিম কেড়ে নিয়ে কলকাতা বিমানবন্দরের ৩ নম্বর গেটের সামনে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে বিমানবন্দর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই যুবককে নিরাপদে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। 👉 এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। আপনার মতামত কী? কমেন্টে জানান। #কলকাতা #বিমানবন্দর #অভিষেকবন্দ্যোপাধ্যায় #তৃণমূল #বিজেপি #WestBengal #BreakingNews #BartabahiNews

Beldanga 1, Murshidabad | Jun 20, 2026