এ যেন কুবেরের ধন! নিউটাউনের গেস্ট হাউস থেকে উদ্ধার রাশি রাশি টাকার বাণ্ডিল, গাড়ি, স্কুটি। সোমবার রাত থেকে শুরু হওয়া পুলিশের তল্লাশি শেষ হয়েছে প্রায় ১২ ঘণ্টা পর। আর তাতেই উদ্ধার হয়েছে ২ কোটির বেশি নগদ টাকা। তা গুনতে ছ’টি মেশিন আনা হয় বলে পুলিশ সূত্রে খবর। তিন ট্রলিভর্তি সেই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া বাজেয়াপ্ত হয়েছে একটি গাড়ি ও স্কুটি। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক মহিলা-সহ ৭। এদের মধ্যে বেশ কয়েকজন ভিনরাজ্যের বলে জানা গিয়েছে। কীসের অর্থ? তার উৎস সন্ধানে নেমেছে পুলিশ। প্রাথমিক অনুমান, এর সঙ্গে হাওয়ালা যোগ অথবা সাইবার প্রতারণার যোগ থাকতে পারে। ওই গেস্ট হাউসের মালিকের পরিচয়ও জানা গিয়েছে বলে খবর।
#WestBengalNews24 #BreakingNews #NewsUpdate