সুপারস্টার আমির খানের তৃতীয় বিয়ে ঘিরে তোলপাড় রাজনৈতিকমহল। একের পর এক হিন্দু নারীর সঙ্গে কেন বৈবাহিকসম্পর্ক? আমিরের বিরুদ্ধে ‘লাভ জেহাদ’-এর অভিযোগ ক্রমশ প্রকট হচ্ছে, তা বলাই বাহুল্য। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানের প্রশ্ন, ‘আমির লাভ জেহাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর?’ নীতেশের পর এবার শিবসেনা নেতা সঞ্জয় শিরসাতের নিশানায় বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। আরও একধাপ এগিয়ে সঞ্জয়ের দাবি, ‘আমির লাভ জেহাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে উঠতেই পারেন। কিন্তু, ভক্তের হৃদয়ে বাস করতে পারবেন না।’
সঞ্জয়ের বক্তব্য, একজন জনপ্রিয় তারকার ব্যক্তিগত সিদ্ধান্ত তাঁর অনুরাগীদের ওপর প্রভাব ফেলে। তাঁর মতে, আমির একজন সফল অভিনেতা। বারংবার বিয়ের মাধ্যমে তিনি তাঁর ভক্তদের কাছে কী বার্তা দিচ্ছেন, তা প্রশ্নের বিষয়। সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে নীতেশের মতকে সমর্থন করে সঞ্জয়ের সংযোজন, “নীতেশ রানে ঠিকই বলেছেন। মানুষ একজন অভিনেতাকে অনুসরণ করে কারণ তাঁকে বড় তারকা বলে মনে করে।”
#westbengalnews24 #NewsUpdate #bollywoodupdates