#ময়নাগুড়ি বাবা নেই, তবু থেমে যায়নি লড়াই—টিউশন সামলে ভাইবোনের পড়াশোনা, এবার WB Police-এ সাফল্য
বাবাকে হারানোর পর সংসারের দায়িত্ব এসে পড়ে কাঁধে। টিউশন করে সংসার চালানোর পাশাপাশি ভাইবোনের পড়াশোনার দায়িত্বও সামলেছেন। সেই কঠিন পরিস্থিতির মধ্যেই নিজের সরকারি চাকরির স্বপ্ন পূরণ করতে নিয়মিত প্রস্তুতি চালিয়ে গিয়েছেন। দীর্ঘ পরিশ্রম ও অধ্যবসায়ের পর অবশেষে মিলল সাফল্য—পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে চাকরি। তাঁর এই সাফল্যে পরিবারে যেমন আনন্দের আবহ, তেমনই খুশির হাওয়া এলাকায়।