মানবিক পুলিশি সহযোগিতায় সুদূর দার্জিলিং এর এক যুবককে তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন খানাকুল থানার পুলিশ, জানাযায় গতকাল এক যুবককে খানাকুল থানার পুলিশ ইতস্ততভাবে ঘোরাফেরা করতে দেখেন, ঘটনায় ওই যুবককে পুলিশ থানায় নিয়ে যায,,ওই যুবক মানসিক ভারসাম্যহীন থাকার কারণে পুলিশি জিজ্ঞাসাবাদে বাড়ির ঠিকানা বলতে না পারায় , পুলিশ অনুসন্ধান চালিয়ে ওই যুবকের নাম শাহিদ আলম, তার বাড়ি দার্জিলিং এলাকার খড়িবাড়ি থানার অন্তর্গত ফুলবারজোত এলাকায় বলে জানতে পারেন,ঘটনায় পুলিশ যোগাযোগ করে, ওই যুবকের পরিবারের লোকজন খানাকুল থানায় আসেন,পুলিশ ওই যুবককে তার পরিবারের লোকজনের কাছে ফিরিয়ে দেন, পুলিশি সহযোগিতায় যুবককে ফিরে পেয়ে আপ্লুত তার পরিবারের লোকজন, খানাকুল থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানায় ওই যুবকের পরিবারের লোকজন, এলাকার মানুষ পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানাই বলে জানা গেছে!