
টাঙ্গন নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, ভিড় দর্শকদের।
#tanganriver #nokacompitation #harrsnews #malda #bamangola
দীর্ঘ সাত দশক ধরে চলে আসা এই বাইচ প্রতিযোগিতা শুধু একটি খেলা নয়, এলাকার মানুষের কাছে এটি ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই আয়োজনকে ঘিরে মানুষের উৎসাহ ও আবেগ আজও অটুট।৭০ বছরের পুরোনো এই ঐতিহ্যবাহী বাইচ প্রতিযোগিতাকে ঘিরে টাঙ্গন নদীর পাড়ে যে বিপুল জনসমাগম দেখা গেল, তা ফের প্রমাণ করল—গ্রামবাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতি মানুষের টান এখনও অমলিন।
বিশ্বকর্মা পূজা উপলক্ষে মালদার হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের বামনগোলা থানার পার্শ্ববর্তী টাঙ্গন নদী। আর এই নদীতেই দীর্ঘ ৭০ বছর ধরে চলে আসছে ঐতিহ্যবাহী বাইচ প্রতিযোগিতা।
এদিনও সেই পুরোনো ঐতিহ্যকে সামনে রেখে আয়োজন করা হয় জমজমাট নৌকা বাইচের। প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন নৌকার দল। নদীর বুকে নৌকার ছন্দময় গতি আর প্রতিযোগীদের উৎসাহে তৈরি হয় উৎসবের আবহ।
এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা দেখতে টাঙ্গন নদীর দুই পাড়ে ভিড় জমায় বহু মানুষ। শিশু থেকে বয়স্ক—সব বয়সের দর্শকদের উপস্থিতিতে নদীর পাড় পরিণত হয় উৎসব প্রাঙ্গণে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপির সাংসদ খগেন মুর্মু, হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জুয়েল মুর্মু এবং গাজোল বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিন্ময় দেব বর্মন, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক সহ জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানের আকর্ষণ আরও বাড়ে।