নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বীরভূমের যুবমোর্চা নেতা অরূপ মণ্ডল!
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবমোর্চা নেতা।
বাড়ির নাবালিকা পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন যুবমোর্চা নেতা অরূপ মণ্ডল। তিনি বোলপুর সাংগঠনিক জেলার যুবমোর্চার সহ-সভাপতি বলে জানা গিয়েছে।
অরূপ মণ্ডলের বিরুদ্ধে সাঁইথিয়া থানার আমোদপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের হয়। নাবালিকার উপর অত্যাচারের অভিযোগের ভিত্তিতে মামলাও রুজু করা হয়। সেই মামলায় বৃহস্পতিবার রাতেই অরূপ মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার তাঁকে সিউড়ির পকসো আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।