কাটিগড়ায় হাফিজ মৌলানা আহমদ আলীর ইন্তেকাল
কাটিগড়ার করইকান্দি দ্বিতীয় খণ্ড এলাকার বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব হাফিজ মৌলানা আহমদ আলী সাহেব আর নেই। মৃত্যু কালে উনার বয়স ছিলো ৬২ বছর। রবিবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে স্বল্পকালীন রোগভোগের পর নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি মাতা, সাত সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার বিকেল ২টায় করইকান্দি দ্বিতীয় খণ্ডে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।