কলকাতার চোরবাগানে পদপৃষ্ট হয়ে মারা গেলেন হুগলীর বৈদ্যবাটির বাসিন্দা শ্রীপর্ণা পোদ্দার। বাবার নাম শম্ভুনাথ পোদ্দার। বয়স আনুমানিক ২৭ বছর। স্থানীয় বাসিন্দারা জানান শ্রীপর্ণা টাটা ক্যান্সার সেন্টারের নার্স। কাল সকালে কাজে বেরিয়েছিলেন। সেখান থেকে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে গেছিলেন চোরবাগানে। মৃতার বান্ধবী মারফত খবর পেয়ে পরিবারের লোক ও স্থানীয় রা কলকাতা মেডিকেল কলেজ উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
পরিবারের প্রতি সমবেদনা..
Suri 2, Birbhum | Oct 18, 2026