শুক্রবার মাথাভাঙ্গা দুই ব্লকের নিশিগঞ্জ নতুন বাজার এলাকায় অবৈধ মদের ঠেকে অভিযান চালালো নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ । অবৈধ মদের দোকানে অভিযান চালিয়ে বেশ কিছু মদের বোতল বাজেয়াপ্ত করে পুলিশ।পুলিশি অভিযানের সময় দোকান থেকে পালিয়ে যায় অবৈধ মদ বিক্রেতারা।যদিও একজন অবৈধ মদ বিক্রেতাকে আটক করেছে পুলিশ।অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।