
📢 ১৫ বছরেও চালু হয়নি ভবতা মহিলা কলেজ! মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন অধীর রঞ্জন চৌধুরী
মুর্শিদাবাদের বেলডাঙা-১ ব্লকের বহু প্রতীক্ষিত ভবতা মহিলা কলেজ দ্রুত চালুর দাবিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
চিঠিতে তিনি উল্লেখ করেন, প্রায় ২০ বিঘা জমি স্থানীয় মানুষ স্বেচ্ছায় দান করেছিলেন যাতে এলাকার হাজার হাজার ছাত্রী নিজেদের এলাকায় উচ্চশিক্ষার সুযোগ পায়। ২০১১ সালের ২৩ জানুয়ারি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও, দীর্ঘ ১৫ বছর পেরিয়ে গেলেও এখনও কলেজটি চালু হয়নি। এর ফলে আর্থিকভাবে দুর্বল পরিবারের বহু ছাত্রী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
অধীর রঞ্জন চৌধুরীর দাবি, ভবতা মহিলা কলেজ চালু হলে শুধু একটি অসমাপ্ত প্রকল্পের সমাপ্তিই হবে না, বরং নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং মুর্শিদাবাদের গ্রামীণ এলাকার সামাজিক উন্নয়নে এক ঐতিহাসিক পদক্ষেপ হবে। তাই দ্রুত প্রশাসনিক, আর্থিক ও পরিকাঠামোগত ব্যবস্থা গ্রহণ করে কলেজটি চালুর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি।
📰 বার্তাবাহী নিউজ
#BhabtaMahilaCollege #Beldanga #Murshidabad #HigherEducation #WomenEmpowerment #AdhirRanjanChowdhury #WestBengal #BreakingNews