
কালিয়াগঞ্জে মাটি ও লেয়ার পরীক্ষা |
#harrsnews #kaliyaganj #chekdilal #radhikapur #tangannadi
ব্রিজের জন্য মাটি ও লেয়ার পরীক্ষার প্রাথমিক পর্ব শুরু হয় , উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অনান্য।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের তিন নম্বর রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চক দিলাল এলাকায় টাঙ্গন নদীর উপর বর্ষার দিন নৌকায় এবং জল কম থাকলে বাসের সাঁকো দিয়ে যাতায়েত পথ চলতি মানুষ এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি আমরা হার্স নিজের পক্ষে প্রায় ১৫ বছর থেকে বেশি দিন ধরে স্থানীয় বাসিন্দাদের সমস্যা তুলে ধরে ছিলাম ।
বিগত দিনের সমস্যা সমাধান করার জন্য তো প্রতিনিধি এবং প্রশাসন উদ্যোগ নিয়েছিলেন কিন্তু কাজের কাজ হয়নি। কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরীর, কালিয়াগঞ্জ এর প্রাক্তন বিধায়ক সৌমেন রায় এই এলাকায় ব্রিজের জন্য ভিজিট করেছিলেন।কথা দিয়েছিলেন ব্রিজ নির্মাণ করা হবে কিন্তু নির্মাণ করতে পারেননি।
২০২৬ সালে কালিয়াগঞ্জ এর বর্তমান বিধায়ক উৎপল ব্রহ্মচারী মহারাজ বিধায়ক হবার পর তিনিও এই এলাকায় পরিদর্শনে গিয়ে ছিলেন। গ্রামবাসী দের থেকে কথা অভাব অভিযোগ শুনেছিলেন এবং ব্রিজ নির্মাণের জন্য আলোচনাও করেন স্থানীয় বাসিন্দাদের থেকে।
।