২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন তৎকালীন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক জনসভায় মন্তব্য করেছিলেন যে, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের সঙ্গে যুক্ত অপরাধীদের "সকালে জমা করব (গ্রেপ্তার করব), আর বিকেলে খরচ (শাস্তি/এনকাউন্টার) করে দেব। এই ধরনের কড়া ব্যবস্থার কথা বলে তিনি মূলত রাজ্যে আইন-শৃঙ্খলা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমানে তার দল ক্ষমতা, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আর তাই সামাজিক মাধ্যমে সকলেই প্রশ্ন রাখছেন অভিযুক্তরা তো গ্রেপ্তার হয়েছে, কিন্তু প্রতিশ্রুতি মতো খরচ হবে কখন ?