আবার নদীয়া জেলার কৃষ্ণনগর জেলা জজকোটে হুমায়ুন কবিরের বিরুদ্ধে নতুন করে মামলা
মামলাকারী আইনজীবীর দাবি, সংবাদমাধ্যমের প্রতি এই ধরনের অবমাননাকর মন্তব্য সাধারণ মানুষের মধ্যে সংবাদমাধ্যমের প্রতি আস্থা নষ্ট করতে পারে। ফলে গণতন্ত্রের স্বচ্ছতা, জবাবদিহি এবং মতপ্রকাশের স্বাধীনতার উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই জনস্বার্থে এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার স্বার্থে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানান।
আদালত সূত্রে জানা গিয়েছে, মামলায় হুমায়ুন কবীরের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তাঁর বক্তব্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। আদালত মামলার প্রাথমিক নথি গ্রহণ করেছে এবং পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হবে বলে জানা গিয়েছে।