চন্দননগরের আলোয় সাজছে তারকেশ্বরের শ্রাবণী মেলা। চলছে শেষ মুহূর্তের কাজ। তারকেশ্বর মন্দির থেকে বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার রাস্তা জুড়ে সাজ সাজ রব। বসানো হচ্ছে এলইডি আলোর গেট, বিভিন্ন ধর্মীয় মোটিফ। থাকছে ১২ ফুট লম্বা শিবের ত্রিশূল। দেখা যাবে আলোর তৈরি ডমরু। কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে চারটি বিশাল আলোর গেটও। রাস্তার দু’ধারের গাছগুলিও মুড়ে ফেলা হচ্ছে আলোর মালায়। শ্রাবণী মেলায় কাজের বরাত পেয়ে খুশি চন্দননগরের আলোক শিল্পীরাও।
#westbengalnews24 #BreakingNews #shrabanimela