'আক্রান্ত বামনেতা তাপস সিনহা' অভিযোগ, DYFI এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং বর্তমানে সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড তাপস সিনহা পশ্চিম মেদিনীপুরে ভূমি অধিকার রাজ্য সম্মেলনের প্রস্তুতির কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হন। কৃষকসভার রাজ্য কমিটির সদস্য হিসেবে তিনি সম্মেলনের আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। এই হামলায় কমরেড তাপস সিনহা গুরুতর আহত হয়েছেন এবং তাঁর ডান কাঁধে ফ্র্যাকচার হয়েছে