সফল পরিদর্শন। এবার কমিশনার অফ রেলওয়ে সেফটির ( সিআরএ) ছাড়পত্র পেলেই যাত্রী নিয়ে চালক ছাড়াই কলকাতায় ছুটবে মেট্রো। তবে এই পরিষেবা আপাতত গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুটে চালুর সম্ভাবনা রয়েছে। গত রবিবার দুপুরে চালক ছাড়া হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত চালকহীন মেট্রোর পরীক্ষামূলক দৌড় এবং নিরাপত্তা পরিদর্শন সফলভাবে সম্পন্ন হয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটি আন্ডারওয়াটার টানেল-সহ পুরো রুটে জরুরি পরিস্থিতিতে ট্রেন পরিচালনার বিভিন্ন দিক খতিয়ে দেখেছে। এবং তা সফলভাবে হয়েছে। এখন শুধু ছাড়পত্রের অপেক্ষা।
#westbengalnews24 #KolkataMetro #BreakingNews