
উত্তরবঙ্গকে ভারতের মানচিত্রে রাখার নেপথ্য নায়ক মোহিনী মোহন বর্মনকে আমরা কি ভুলে গেছি?
মনীষী পঞ্চানন বর্মার আদর্শের প্রকৃত অনুসারী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ সহযোদ্ধা মোহিনী মোহন বর্মন উত্তরবঙ্গের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। দেশভাগের অস্থির সময়ে তিনি নিজের জীবন বিপন্ন করে জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরকে পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্তর্ভুক্ত রাখার আ*ন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
সেদিন যদি তিনি ও তাঁর সহযোদ্ধারা এই সংগ্রাম না করতেন, তাহলে কোচবিহার রাজ্যের চারপাশ পাকিস্তান দ্বারা বেষ্টিত হয়ে পড়ত। সেই পরিস্থিতিতে কোচবিহারকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার চাপ তৈরি হওয়াটা ছিল সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু মোহিনী মোহন বর্মনের দূরদর্শিতা, সাহস ও আত্মত্যাগ উত্তরবঙ্গের ইতিহাসকে অন্য পথে নিয়ে যায়।
আজ আমরা উত্তরবঙ্গের মানুষ তাঁর সেই অবদানকে প্রায় ভুলে গেছি। অথচ আমাদের বর্তমান পরিচয়, আমাদের এই মাটির ভারতের অংশ হয়ে থাকার পেছনে তাঁর আত্মত্যাগের ঋণ অস্বীকার করার উপায় নেই।
(মোহিনী মোহন বর্মনের এই ছবিটি তাঁর নাতি পার্থ বর্মনের সৌজন্যে সংগ্রহ করা হয়েছে।)
সৌজন্যে - ✍️ পার্থ নিয়োগী।