ইংল্যান্ডের টেস্ট দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলো ব্রেন্ডন ম্যাকালামকে। রবিবার এই সিদ্ধান্ত জানায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। ২০২২ সালে তাঁর হাত ধরেই শুরু হয়েছিল আক্রমণাত্মক ‘বাজবল’ যুগ। শুরুতে সাফল্য এলেও পরে অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে ধারাবাহিক ব্যর্থতা, বিশেষ করে অ্যাশেজ়ে হতাশাজনক ফলের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সীমিত ওভারের দলের দায়িত্বে আপাতত থাকছেন ম্যাকালাম।
#westbengalnews24 #cricketnews #BreakingNews