দলবদল করে নতুন সংসদ ভবনে পৃথক কার্যালয় ও আসন পেলেন এনসিপিআই-তে যোগ দেওয়া তৃণমূলের প্রাক্তন সাংসদরা। আর তাঁদের দৌলতে এই প্রথম সংসদে পৃথক দল হিসেবে লোকসভায় আলাদা আসনে বসার সুযোগ মিলল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার। সোমবার বিকেলে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সুদীপের সঙ্গে ছিলেন আরেক সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও।
সোমবারের বৈঠক থেকে বেশ কয়েকটি তথ্য জানা যাচ্ছে সূত্র মারফত। সুদীপ বন্দ্যোপাধ্যায়ই এনসিপিআইয়ের তরফে লোকসভার দলনেতা হচ্ছেন বলে খবর।
#westbengalnews24 #NewsUpdate #BreakingNews

#westbengalnews24 #NewsUpdate #BreakingNews - Kolkata News