অসুস্থ অমিত শাহ, বাতিল একাধিক কর্মসূচি, কী হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর? এখন কেমন আছেন?
বিস্তারিত পড়ুন
#AmitShah #NewsUpdate #harrsnews #BreakingNews
কর্ণাটক সফরের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার হুব্বল্লিতে নির্ধারিত একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি সেখানে উপস্থিত হতে পারেননি। পরে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, ফুড পয়জনিংয়ের কারণে অমিত শাহ অসুস্থ হয়ে পড়েছিলেন।
খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ অমিত শাহ, বাতিল একাধিক কর্মসূচি, কী হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর? এখন কেমন আছেন?
প্রহ্লাদ জোশীর বক্তব্য অনুযায়ী, ফুড পয়জনিংয়ের কারণে অমিত শাহের বমি হয়েছিল এবং কিছুটা দুর্বলতা অনুভব করছিলেন। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানান জোশী।