গাঁজা ও তিন মহিলা সহ ছয়জন গ্রেপ্তার।
#kulti #gaja #harrsnews
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা ওই এলাকায় অভিযান চালান। তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক ওজন প্রায় ৮১ কেজি বলে পুলিশ জানিয়েছে।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের অভিযানে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত সীতারামপুরের টেগোর ইনস্টিটিউট সংলগ্ন এলাকা থেকে প্রায় ৮১ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এ ঘটনায় তিন মহিলা ও তিন পুরুষ সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।এত বিপুল পরিমান মাদক কোথা থেকে কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে আরও কে কে জড়িত, তা খতিয়ে দেখছেন গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা।