সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর। ৪০ বছরের রাজনৈতিক জীবন, ২০১১ সাল থেকে পরপর তিনবার জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন, এবং রাজ্য পরিবহন দপ্তরের মন্ত্রীত্বের দায়িত্ব সামলেছেন। ২০২৬ বিধানসভা নির্বাচনে জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে সামান্য ভোটে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন স্নেহাশিস চক্রবর্তী। ক্ষমতা হারিয়েই অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি।