পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ, ফাইলের দাবিতে ঘেরাও:
শান্তিপুর থানার বেলগড়িয়া-১ নম্বর পঞ্চায়েতের প্রধান বাসন্তী বসাককে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠল। পঞ্চায়েত অফিস থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন মহিলা তাঁকে টোটো থেকে নামিয়ে পঞ্চায়েতের ঘরে নিয়ে গিয়ে আটকে রাখেন বলে অভিযোগ।
এদিন সরকারি প্রকল্পের কাজের অডিটে এসে আধিকারিকরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইল না পাওয়ায় ক্ষোভ তৈরি হয়। ফাইল ফেরতের দাবিতে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী-সমর্থকেরা বলে অভিযোগ। পরে প্রধান ফাইলগুলি ফেরত দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। #tehatta_news #vairalvideo #reelsviralシ
Tehatta 1, Nadia | Sep 29, 2026