
O2 News বাংলা শারদীয় ফটো কনটেস্ট ২০২৬
পুজোর আনন্দ এবার ফ্রেমবন্দি হোক আপনার ফোনেই/DSLR. শারদোৎসবের রঙিন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে পাঠিয়ে দিন আমাদের কাছে আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।
প্রতিযোগিতার ৪টি বিভাগ:
* মণ্ডপে বন্ধুত্ব: বন্ধুদের সঙ্গে মণ্ডপ পরিক্রমা ও আড্ডার মুহূর্ত (যেকোনো বয়সের ছেলে-মেয়ে নির্বিশেষে অংশগ্রহণ করতে পারবেন)।
* পুজোয় পরিবার: পরিবারের সব সদস্য মিলে পুজোর কাটানো স্পেশাল মুহূর্ত।
* গ্রামের পুজো ও বিসর্জন: গ্রামীণ ঐতিহ্যের দুর্গাপূজা এবং আবেগঘন প্রতিমা বিসর্জনের ছবি।
* শাড়িতে নারী: পুজোর সাজে শাড়ি পরিহিতা নারীদের একক বা দলীয় ছবি।
অংশগ্রহণের নিয়মাবলী:
*ছবিগুলো যে পাঠাবে তার নাম, কোথা থেকে ফোন নং ছবির সঙ্গে দিতে হবে। কোন বিভাগে ছবি পাঠাচ্ছে তা উল্লেখ করতে হবে।
* নিজের মোবাইল/ DSLR ক্যামেরা থেকেই ছবি তুলতে হবে।
*AI দ্বারা গঠিত ছবি গ্রহণযোগ্য নহে।
*একজন দুটির বেশি দিতে পারবেন না।
* ছবি অবশ্যই HD কোয়ালিটিতে (Document হিসেবে) আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে।
* প্রতিটি বিভাগ থেকে সেরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে।
* আপনাদের পাঠানো বাছাই করা ছবিগুলো পোস্ট করা হবে ‘O2 News বাংলা’-র ফেসবুক পেজ ও চ্যানেলে।
ফলাফল ও মূল্যায়ন:
চ্যানেলে ছবি প্রকাশের ঠিক ১ সপ্তাহ (৭ দিন) পর ফলাফল ঘোষণা করা হবে। ছবির বিষয়বস্তু, দৃশ্যপট, গুণগত মান এবং দর্শকদের পছন্দ—সবকিছুর যৌথ মূল্যায়নে বিজয়ী নির্বাচিত করা হবে।
ছবি পাঠানোর শেষ তারিখ 23অক্টোবর ও হোয়াটসঅ্যাপ নম্বর:9091660100
#O2NewsBangla #O2NewsSharodContest2026 #O2NewsPhotoContest
Suri 2, Birbhum | Oct 19, 2026