Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Gujarat
भाजपा
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Patna
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Nsui
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
Bhopal
Uttarpradesh
Haryana
Hardoi
Cricket

বেহাল রাস্তার এক বাস্তব চিত্র | নবগ্রাম ব্লকের গুড়া দিঘির পাহাড় এলাকার | #harrsnews #rasta #behalrasta #rastabehal #musidabad #nabogram দীর্ঘ বছর কেটে গেলেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগই নেয়নি ব্লক ও জেলা প্রশাসন এবং নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে এম এল এ বা এম পি ফলে প্রতিদিন যাতায়াতের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে।একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও রাজ্যে এখনও রয়ে গেছে বাম আমলের মোরাম রাস্তা! আজ আমরা তুলে ধরছি নবগ্রাম ব্লকের গুড়া দিঘির পাহাড় এলাকার বেহাল রাস্তার এক বাস্তব চিত্র। এমনই এক চরম দুর্ভোগের ছবি সামনে এলো মুর্শিদাবাদ জেলা নবগ্রাম ব্লকের গুড়া গ্রামে। ২০২০-২০২১ অর্থবর্ষে এই রাস্তা ঢালাইয়ের জন্য সামান্য কাজ হয়েছিল। হরেরাম প্রধানের বাড়ি থেকে লতিকা মহালদারের বাড়ি পর্যন্ত মাত্র ১০০ মিটার রাস্তা ঢালাই করা হয়, যার বরাদ্দ ছিল ৩ লক্ষ ৩৯ হাজার ৩৮০ টাকা। কিন্তু ওই সামান্য টুকরো কাজটুকুই শেষ! বাকি দীর্ঘ রাস্তা আজও সেই ভাঙাচোরা মোরামেই পড়ে রয়েছে।এই এলাকাতেই পুজো থেকে শুরু করে নানা সাংস্কৃতিক উৎসব পালন করা হয়। উৎসবের দিনগুলিতে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন। কিন্তু রাস্তার যা বেহাল দশা, তাতে উৎসবের আনন্দ উপভোগ করা তো দূরের কথা, যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কায় থাকেন সাধারণ মানুষ। ঢালাই রাস্তার দাবিতে এখন সরব গুড়া দিঘির পাহাড় এলাকাবাসী। পিচ বা ঢালাই রাস্তা তো দূরের কথা, আজও মোরামের রাস্তাতেই ভরসা করতে হচ্ছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গুড়া পাঁশলা অঞ্চলের গুড়া দিঘির পাহাড় এলাকার মানুষকে। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তাটি প্রায় সিপিএম আমলের। এখন দেখার কবে এই এলাকার মানুষ ও স্কুলপড়ুয়ারা একটা ভালো রাস্তা পাবেন, সেদিকেই নজর থাকবে আমাদের।

MORE NEWS