শিলিগুড়ির মাখন ভোগ এর দোসার মধ্যে প্লাস্টিকের টুকরো।
দোসার মধ্যে মিলল প্লাস্টিকের টুকরো!
#Siliguri! #plastic #dosa #harrsnews #fooddosa #makhanvog
এক ক্রেতা দোকান থেকে দোসা কিনে সেই দোকানে খাওয়ার সময় তার ভেতর প্লাস্টিকজাতীয় একটি শক্ত বস্তু দেখতে পান। ঘটনার পরেই তিনি দোকান কর্তৃপক্ষের কাছে তীব্র প্রতিবাদ জানান।
শিলিগুড়ির এস এফ রোডের অত্যন্ত পরিচিত মিষ্টির দোকান ও রেস্তোরাঁ ‘মাখন ভোগ’-এর দোসার মধ্যে প্লাস্টিকের টুকরো পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এবং বিষয়টি নিয়ে সরাসরি খাদ্য সুরক্ষা দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।
শহরের একটি নামী ও জনবহুল প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় খাবারের গুণমান এবং রান্নাঘরের পরিচ্ছন্নতা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। প্রতিদিন শত শত মানুষ এই ধরনের দোকান থেকে খাবার গ্রহণ করায় ক্রেতাদের স্বাস্থ্যের সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। বর্তমানে খাদ্য সুরক্ষা দপ্তর এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেয় এবং তদন্তে প্রকৃত সত্য কী উঠে আসে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে শিলিগুড়িবাসী।