বজ্রাঘাতে ঝরে গেল এক কর্মযোদ্ধার প্রাণ! শোকে স্তব্ধ বড়ঞা
মুর্শিদাবাদের বড়ঞায় নেমে এল শোকের ছায়া। হঠাৎ বজ্রপাত কেড়ে নিল এক সিভিক ভলেন্টিয়ারের প্রাণ। মৃতের নাম সুব্রত ঘোষ, বাড়ি সাবলপুর গ্রামে। বড়ঞা থানায় কর্মরত এই সিভিক ভলেন্টিয়ারের অকাল মৃত্যুতে স্তব্ধ পরিবার, সহকর্মী এবং গোটা এলাকা। সোমবার বিকেলের এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোক। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
#Banglanews #bangladarshan #westbangla #MurshidabadNews #kandi #burwan #cv #burwannews