Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
Coronavirus
किसान
कांग्रेस
Accident
Congress
Modi
Delhi
Viral
Up
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Pmmodi
Kerala
Rahulgandhi
Chhattisgarh
Uttarpradesh
Haryana

রুহা ঘাটে সেতুর অভাব, বর্ষায় বিচ্ছিন্ন দুই গ্রাম; চরম দুর্ভোগে বাসিন্দারা নিজস্ব সংবাদদাতা, ভরতপুর: মুর্শিদাবাদের ভরতপুর থানার রুহা ঘাটে ময়ূরাক্ষী নদীর ওপর সেতুর অভাবে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার মানুষ। বিশেষ করে বর্ষাকালে নদীর জলস্তর বৃদ্ধি পেলে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে ওঠে। নদীর ওপর তৈরি অস্থায়ী বাঁশের সাঁকো তলিয়ে যাওয়ায় চাঁদপুর ও কোল্লা গ্রামের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি। ফলে প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। যোগাযোগের একমাত্র ভরসা হয়ে ওঠে নৌকা।স্থানীয় বাসিন্দা রওশন শেখ জানান, সেতুর অভাবে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ এবং অসুস্থ রোগীদের যাতায়াতে চরম সমস্যা তৈরি হয়। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটে। তিনি বলেন, “একটি সেতু হলে হাজার হাজার মানুষের দীর্ঘদিনের সমস্যা দূর হবে।” অন্যদিকে আবু বাক্কার নামে আরেক বাসিন্দার অভিযোগ, এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে সাংসদ পর্যন্ত সকলের কাছেই বিষয়টি বারবার তুলে ধরা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি।তিনি আরও জানান, স্বাস্থ্যকেন্দ্র বা জরুরি প্রয়োজনে ভরতপুর যেতে হলে তাঁদের দীর্ঘ পথ ঘুরে যেতে হয়। বর্ষার সময় নদী পারাপার করা প্রায় জীবন বাজি রাখার সামিল। নৌকা ছাড়া যাতায়াতের অন্য কোনও উপায় না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন বয়স্ক মানুষ, গর্ভবতী মহিলা এবং পড়ুয়ারা। প্রতিবছর একই সমস্যার মুখোমুখি হতে হলেও এখনও মেলেনি স্থায়ী সমাধান। #bangladarshan #MurshidabadNews #BJPNEWS #BJP #kandi #Banglanews #westbangla #bhartpur #bhartpurnews

Kandi, Murshidabad | Jun 10, 2026

MORE NEWS